খাজুরার বন্দবিলা শোকসভা অনুষ্ঠিত

যশোর (বাঘারপাড়া)  প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলার খাজুরার বন্দবিলা ইউনিয়নের  জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকীতে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় খাজুরার স্থানীয় বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয় মাঠে বন্দবিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়।
দলের ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে শোকসভা প্রধান অতিথির বক্তৃতায় যশোর-০৪ আসনের সাংসদ রনজিত কুমার রায় বলেন, জিয়াউর রহমানই জাতির জনকের প্রকৃত খুনী। ১৫ আগস্ট তাকে হত্যার মাধ্যমে এ দেশে খুনের রাজনীতির সূচনা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: শওকত হোসেন মন্ডল, বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাড: দেবাশীস রায়।
ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক নাজমুল হুদার উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জিয়াউর রহমান জয়, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রুবেল রানা, ওলামালীগ নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সম্পাদক জিএম হোসেন প্রমুখ।