তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ঝড়ে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার)। গত বুধবার রাতে প্রবল বৃষ্টি আর ঝড়ে উপজেলার প্রায় ১২শ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। এতে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো এবং রাস্তাঘাট ভেঙ্গে যায়।
গতকাল উপজেলার আংগারপাড়া ইউনিয়নের সূবর্ণখুলী এলাকার ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজাউদ্দিন শাহ লুহিন, উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ সুমন, ওসি কামাল হোসেন, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।


