খানসামায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামা থানা কর্তৃক আয়োজিত থানা চত্বরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি  হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর ৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।
খানসামা থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,  উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদশাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায় প্রমূখ। এছাড়াও পৃথকভাবে খানসামা উপজেলা হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে আলচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।