খানসামায় অনুদানের চেক বিতরণ

তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১০ অক্টোবর রোববার দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর অনুদান ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পরারষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক জীতেন্দ্র নাথ রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনোরঞ্জন রায় প্রমুখ ।