খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালিত

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত ৯ ডিসেম্বর সকাল ১১টার সময় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস পালিত হয়েছে।স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার প্রধান প্রধান সড়কে দুর্নীতি বিরোধী র‌্যালী শেষে উপজেলা পরিষদ কপেক্স হল রুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রাসিদা আক্তারের সভাপত্বি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা পারভীন, খানসামা থানা তদন্ত অফিসার মোমিনুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।