তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন খানসামা উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে আ,লীগের ৬জন নৌকা প্রতিক চেয়ারম্যান প্রার্থী আজ বোর্ড কতৃক চুরান্ত হয়েছে।
প্রার্থীরা হলেন ১নং আলোকঝাড়ী ইউপির মোকছেদুল গনি রাব্বু শাহ্,২নং ভেড়ভেড়ী ইউপিতে হাফিজুল হক সরকার,৩ নং আঙ্গারপাড়া ইউপিতে মোস্তফা আহমেদ শাহ্,৪নং খামারপরড়া ইউপিতে সাজেদুল হক সাজু,৫নং ভাবকী ইউপিতে শফিকুল ইসলাম ও ৬নং গোয়ালডিহি ইউপিতে আইনুল হক শাহ্।উল্লেখ যে ওই ৬ ইউপিতে ইতি পূর্বে ওনারাই নৌকার প্রতীকের চেয়ারম্যান ছিলেন।এবার ১নং আলোকঝাড়ী ইউপিতে নতুন করে পুরাতন মুখ যুক্ত হলো নৌকা প্রতীক নিয়ে।


