তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে হিন্দুধর্মীয় সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে ১৪৭ টি পূজামন্ডপে প্রস্তুতি প্রায় সম্পন ।
পূজা উদযানের জন্য সরকারী ভাবে ১৪০ টি মন্ডপে ৭০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেলেও পরে আরো নতুন করে ৭ টি পূজা মন্ডপ বৃদ্ধি হলে এর জন্য সরকারি ভাবে চাল বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলাম।
পূজা উদযাপন কমিটির সভাপতি ধীমান দাস বলেন ১৪৭ টি মন্ডপে হিন্দুধর্মীয় সংস্কৃতির ধারা ও ঐতিহ্য ঠিক রেখেই পালন করা হবে শারদীয় দূর্গোৎসব ।পূজার নিরাপত্তার বিষয় খানসামা থানা পুলিশ,আনসার ও ভিডিপি এবং সেচ্ছাসেবীরা প্রত্যেক মন্ডপে যথাযথ গুরুত্ব দিয়ে দেখভাল নিশ্চিত করবেন বলে জানা যায়।


