তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়র পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন (চিরিরবন্দর-খানসামা)-৪ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
৯ অক্টবর দুপুর ১২ টার সময় খানসামা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ইউপি ভবন চত্বরে এক মত বিনিময় সভায় ব্রীজ,সেতু,সড়ক,মডেল মসজিদ,হাসপাতাল,ফায়ার সার্ভিস ইত্যাদি উন্নয়নের সব কথা তুলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম,থানা অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন,উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ,চিরিরবন্দর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল,খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,১ নং আলোকঝাড়ী ইউপি আওয়ামীলীগের আহব্বায়ক মছেদুল গনি রাব্বু শাহ্।মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ১নং আলোকঝাড়ী ইউপি চেয়াম্যান আ স ম আতাউর রহমান,অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন ২ নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকার।


