এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার হাট-বাজার গুলোতে পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় জনগনের ভোগান্তির চরমে।
উপজেলার গ্রামীন শহর পাকেরহাট সহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ বাজারে নেই পাবলিক টয়লেট আর যেগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত নয়। হাতে গোনা যে কয়েকটি রয়েছে সেগুলো অস্বাস্থ্যকর। ফলে প্রাকৃতিক কর্ম সম্পাদন নিয়ে প্রায় ভোগান্তিতে পড়তে হয় হাট-বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের ও চলতি পথে সাধারণ মানুষদের। এতে করে পুরুষরা বাধ্য হয়ে রাস্তার পার্শ্বে বা খোলা জায়গায় মুত্র ত্যাগ করেন এবং অনেক জায়গায় মল ত্যাগ করার ফলে বাড়ছে পরিবেশ দূষণ ও জনভোগান্তি।
অন্যদিকে পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় নারীদের।
পাবলিক টয়লেট না থাকার সমস্যা থেকে মুক্তি পেতে ও পথে-ঘাটে সাধারণ মানুষের বিড়ম্বনা এড়াতে নিদৃষ্ট দূরত্বে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণের দাবি সাধারণ মানুষের।


