তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলায় পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম কে বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার খানসামায় যোগদান করার পর আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেয়া হয়। গত ৩ নভেম্বর/২১ সন্ধের সময় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু হাতেম ফুলের তোড়া দিয়ে নবাগত ইউএনও রাশিদা আক্তারকে বরণ করে নেন।
পরে বিদায় অনুষ্ঠানে বিদায়ী ইউএনও দিক নির্দেশনা মুলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান,মহিলা ভাইসচেয়ারম্যান সহ সকল বিভাগের কর্মকর্তা,কর্মচারী ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।নবযোগদান কৃত ইউএনও রাশিদা আক্তার ইতিপূর্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিএসটিআই,ঢাকা অফিসে কর্মরত ছিলেন।খানসামায় প্রখম মহিলা ইউএনও হিসেবে রাশিদা আক্তারকে সু-স্বাগতম ও উষ্ণ অভিনন্দন।এছাড়াও বদলি জনিত কারণে খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজাহারুল ইসলামকে শুভ কামনা জানিয়ে বিদায় জানানো হয়।


