তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বাস্তবায়নে ১৮ নভেম্বর সকাল ১১ টার সময় কৃষি অফিস চত্বরে চলতি রবি ২০২১-২২ মৌসুমে সরিষা,গম,ভূট্টা,সূর্যমূখী,শীতকালিন পেঁয়াজ ও মুগ ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৩৭১০ জন কৃষকদের কিষানীর মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার ।
এসময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায়,উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,অতিরিক্ত কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার ও শাহানা আফরোজ।উপজেলার ৬টি ইউনিয়নে উক্ত ফসলের শ্রেণী ভিত্তিক ৩৭১০ জন কৃষকদের এ সহায়তা প্রদান করা হয়।


