তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় গত দু‘দিনের বৃষ্টি আর ঝড়োহাওয়ায় নুয়ে পড়েছে সবে মাত্র শীষ বেড়ানো সবুজ ধানের ক্ষেত।ক্ষতি হয়েছে কৃষকের শতশত বিঘা জমির নুয়ে পড়া ধান ক্ষেত।উপজেলার টংগুয়া গ্রামের মাহমুদ শরাফির পাঁচ বিঘা ও পন্ডিত পাড়ার মতিয়ার রহমানের সাত বিঘা সবুজ ঝানের ক্ষেত।সরেজমিনে ঘুরে দেখা গেছে নুয়ে পড়া ধান ক্ষেতের দৃশ্য।
এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়ন ঘুরে আগাম রবি শষ্য চাষাবাদের জমিতে লাগানো ধান ক্ষেতের কচি শীষ বাতাশে নুয়ে পড়ে জমির পানির নিচে তলিয়ে গেছে শতশত বিঘা সবুজ ফসলের ক্ষেত।বৃষ্টির প্রয়োজন থাকলেও বৈরী বাতাস এনে দিয়েছে কৃষকের মাথায় হাত।ওই দুর্যোগে আশানরুপ ফসল আর উঠবেনা কৃষকের ঘরে।


