খানসামায় যত্রতত্র পাকা সড়কে ট্রারের ওঠা-নামায় ভাঙ্গন

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলায় যত্রতত্র পাকা সড়কের ধার ট্রাক্টরের হাল দিয়ে জমি জমি চাষে ওঠানামা করায় সড়কে শতশত স্থানে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।গ্রামের ওই এলজিইডির পাকা সড়ক গুলোর ধার বা সাইড ভেঙ্গে যাওয়ার ফলে সড়কের সুন্দর্য্য নষ্ট হচ্ছে।

যানবাহন চলা চলে এ ভাঙ্গন বিঘিœত ঘটাচ্ছে।ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে বছরের পর বছর।এ ব্যাপারে কথা হয় খানসামা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলি হারুন-অর-রশিদ এর সাথে,তিনি প্রতিনিধিকে জানান ,পাকা সড়কের ব্যাপক ভাঙ্গন রোধে যারা ট্রাক্টরের হাল ভারায় চলিত এলাকার জমি চাষে সড়কে ওঠানামা করেন তারাই নিজ খরছে সড়কের পার্শ্বে ট্রাক্টরের হাল ্ওঠা নামার জন্য নির্দিৃষ্ট স্থান করে নেবেন।উপজেলায় ট্রাক্টর হাল চাষীদের বা মালিকদের নিয়ে সচেতনতা মূলক একটি আলোচনার একান্ত প্রয়োজন।উপজেলার ৬ টি ইউনিয়নের এজিইডির পাকা সড়কের ধার ট্রাক্টরের ওঠানামায় ভাঙ্গন রোধে এলাকাবাসী উর্দ্ধোতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করছেন ।