তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:“ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগান সামনে রেখে সরকার কর্তৃক গৃহীত সৌর বিদ্যুৎ চালিত পাম্প এর মাধ্যমে কৃষি সেছ প্রকল্পের আওতায় সহজ কিস্তিতে সৌর পাম্প স্থাপনের বিষয়ে গ্রাহক সচেতনতা বৃদ্ধি,গ্রাহক নির্বাচন ও উদ্বুদ্ধ করণ এক মত বিনিময় সভা গত ২ অক্টবর বিকেলে ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজিত মতবিনিময় সভা ২নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (উত্তরা ল)এর পরিচালক বিধান রঞ্জন বৈশ্য,বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড রংপুর জোন এর তত্বাবধায়ক প্রকৌশলী এবি মাহমুদ হোসেন,দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সাইফুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরি লায়ন ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক শরিফুল হক প্রমূখ।এ সময় উপস্থিত জনতার মধ্যে অনেকেই সৌর বিদ্যুৎ চালিত পাম্প নেয়ার আগ্রগ প্রকাশ করেন।


