তফিজ উদ্দিন আহমেদ খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আরোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।
২ নং ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর আদর্শ,রাজনীতি,স্বাধীনতা,অর্থনৈতিক মুক্তি অর্জনে ভূমিকা,মুক্তি যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের বীরত্ব গাঁথা ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন বীরমুক্তি যোদ্ধা ব্রজেন্দ্র নাথ রায়,মুক্তি যোদ্ধা মথুরা রাম রায়,সাংবাদিক সিকান্দার আলী,ইউপি সদস্য মোজাহারুল ইসলাম বাবুল প্রমূখ।এসময় স্কুলের ছাত্র-ছাত্রী সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


