খানসামায় ২০ শয্যা বিশিষ্ঠ হাসপাতাল ও রামকৃষ্ণ সেবা শ্রম উদ্বোধন

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা সদরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ২০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।১৫ নভেম্বর সকাল সাড়ে ৯ টার সময় খানসামা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক(স্বাস্থ্য) ভারপ্রাপ্ত রংপুর বিভাগের ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম,দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ,খানসামা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,১নং আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান,উপজেলা বীর মুক্তি যোদ্ধা মোকলেছুর রহমান প্রমূখ।

উন্নয়নের অংশ হিসেবে পড়ে পৃথক ভাবে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি খানসামা উপজেলার রামকলায় ভারতীয় সরকারের অর্থায়নে ৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্বোধন করেন ।সঙ্গে ছিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জীব কুমার ভর্টি।এসময় এলাকার শতশত গণ্যমাণ্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।