খানসামায় ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ৩৬ মহিলা ৭৪ সাধারণ ২২৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ২৫ নভেম্বর ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,উপজেলার ৬টি ইউনিয়নে ৬ জন নৌকা প্রতীক প্রার্থী সহ অন্যান্য দল ও সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোট ৩৬ জন,মহিলা সদস্য পদে ৭৪ জন ও সাধারণ সদস্য পদে ২২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১নং আলোকঝাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন,মহিলা সদস্য ১৪জন, সাধারণ সদস্য ৩৯জন।

২ নং ভেড়ভেড়ী ইউপিতে চেয়ারম্যান পদে ৯ জন, মহিলা সদস্য ১২ জন,সাধারণ সদস্য ৩৭ জন।৩ নং আঙ্গারপাড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা সদস্য ১২জন,সাধারণ সদস্য পদে ৩৭ জন।৪ নং খমারপ্ড়া ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন,মহিলা সদস্য পদে ১১জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন।

৫ নং ভাবকী ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন,মহিলা সদস্য পদে ১৬জন,সাধারণ সদস্য পদে ৪৪ জন।৬ নং গোয়ালডিগি ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা সদস্য পদে ৯ জন,সাধারণ সদস্য পদে ৩৫ জন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।রিটানিং অফিসার কতৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহনের তারিখ ২৬ ডিসেম্বর-২১।