তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনিধি: খানসামা উপজেলার টংগুয়া ব্রীজ সংলগ্ন বাঁেক পিকআপ ও কারি বোঝাই টলি মুখোমুখী সংঘষে অল্পের জন্য গভীর পুকুরে পড়া থেকে বেচে গেল পিকআপ আর টলির ড্রাইভার সহ লোকজন। ৭অক্টবর বৃহস্পতিবার সকাল ৭ টার সময় টংগুয়া ব্রীজের পূর্বপাশে এ ঘটনাটি ঘটেছে।
এ দুর্ঘটনায় টলির ইঞ্জিন ফেটে গিয়ে মালিকের ক্ষতি সাধিত হয়। বীরগঞ্জ উপজেলার বর্ষা গোপালপুরের টলির মালিক ইছানুর জানান,আমার টলির ক্ষতিপূরণ ও মেরামত বাবদ সৈয়দপুরের ভাইভাই পিক আপের ড্রাইভার দুর্ঘটনা স্থানে উপস্থিত ওইখানকার স্থানীয় লোকজনের সামনে আনিছুর রহমানের মাধ্যমে ৫ হাজার টাকা প্রদান করলে আনিছুর ক্ষতিগ্রস্ত টলির মালিককে টাকা না দিয়ে ঘটনা স্থল হতে চম্পট হয়ে যায়।


