আবুল হাসান বেল্লাল, অনুসন্ধান প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় রহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সড়ক পথে ঢাকা ফেরার সময় ফেনীতে তার গাড়ী বহরের উপর বোমা হামলার প্রতিবাদে সারা দেশ ব্যাপী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় বিএনপি বরগুনা জেলা শাখা ও জেলা অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে জেলা বিএনপি সভাপতি- মাহবুবুল আলম ফারুক মোল্লা ও সাধারণ সম্পাদক- এস,এম নজরুল ইসলাম এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন ল ঘাট চত্বরে আসলে পুলিশী বেরীকেট ও বাধার মুখে কার্যালয়ের সামনে ফিরে এসে মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি বরগুনা জেলার শাখার সাধারণ সম্পাদক এস, এম নজরুল ইসলাম, আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) আব্দুল খালেক, সদর উপজেলা বিএনপি আহবায়ক সাবেক ছাত্রনেতা এ,জেড,এম সালেহ্ ফারুখ, বিএনপি বরগুনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমাইয়ুন হাসান শাহিন, বিএনপি বরগুনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা মহিলা দল সভানেত্রী- রিমা জামান, জেলা শ্রমিক দল সভাপতি- গোলাম হায়দার হাদী, জেলা তাঁতী দল সভাপতি ও বিএনপি বরগুনা জেলা শাখার দপ্তর ইনচার্জ- আবুল বাশার রিয়াজ, যুবদল বরগুনা জেলা শাখার সভাপতি- তালিমুল ইসলাম পলাশ, সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক- মনিরুল ইসলাম মামুন, ছাত্রদল বরগুনা জেলা শাখার আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান- শফিকুজ্জামান মাহফুজ, জেলা বিএনপি নেতা ৭নং ঢলুয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল টিুটু, ছাত্রদল বরগুনা জেলা শাখার যুগ্ম আহবায়ক- মাইনুল হোসেন লিটন, জেলা তাঁতী দল সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবাকয়- নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ সুমন, মোঃ হুমায়ুন, মোঃ সজিব, মোঃ জুয়েল প্যাদা, মিসকাত সাজ্জাদ, সদর উপজেলা তাঁতীদল সভাপতি-এস,আর কাজী মাসুম, সদর উপজেলা ছাত্রদল সভাপতি ইসতিহাগ জলিল সোহাগ, পৌর ছাত্রদল সভাপতি ওয়াসিম রেজা, বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি- মোঃ রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন সবুর খান, তুহিন। সমাবেশ উপস্থাপনায় ছিলেন বিএনপি বরগুনা জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক- তারিকুজ্জামান টিটু।


