খুলনায় ট্রেনের ধাক্কায় এক মাহিন্দ্রাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মহানগরীর খালিশপুর আলমনগর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনায় তেলবাহী ট্রেনের ধাক্কায় সাজ্জাদ হোসেন শাওন (৩৭) নামের এক মাহিন্দ্রাচালক নিহত হয়েছেন।

নিহত শাওন আলমনগর মসজিদের পেছনে অবস্থিত মনিরের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের ছেলে।

খালিশপুর থানার এসআই মো. নুর ইসলাম বলেন, ‘খালিশপুর ডিপো থেকে তেলবাহী একটি ট্রেন বয়রা জংশনের দিকে যাচ্ছিল। একটি মাহিন্দ্রা হঠাৎ করে আলমনগর রেলক্রসিং এ উঠে গেলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক সাজ্জাদ হোসেন শাওনের মৃত্যু হয়। তবে, ঘটনার সময় মাহিন্দ্রায় কোনো যাত্রী ছিল না। লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।