মাহবুব রহমানঃ গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন স্থানীয় জনপ্রিয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আতাউর রহমান
প্রধান অতিথি স্থানীয় জনপ্রিয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল তার বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনারা সম্মেলনকে সফল ও সার্থক করতে সম্মেলনস্থলসহ আশপাশের এলাকাকে পরিস্কার পরিচ্ছন্নতা পরিপাটি করে যেভাবে সাজিয়েছেন তাতে আমি মনোমৃগ্ধ, আমি আবেগ আপ্লোত।
এমপি বাবেল আরও বলেন হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের অংশগ্রহনে ইউনিয়ন ত্রি- বার্ষিক সম্মেলনে রুপ নিয়েছে মহা সমাবেশে, আমি আবারও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক নৌকা অন্তপ্রান সৈনিকদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, রেশমা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সেলিম আহম্মেদ, পৌর আ’লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, এমপির একান্ত সচিব উপজেলা আ’লীগ নেতা মাসুদ হোসেন সোহেল, উপজেলা আ’লীগ নেতা আবুল কাশেম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নেরর চেয়ারম্যান, উপজেলা যুবলীগ নেতা এম, কাউছার, মাহমুদ হাসান সজিব উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আরঙ্গ হেলাল, উপজেলা প্রজম্মলীগ সভাপতি জোবায়ের হোসেন সুমন, সাধারন সম্পাদক সজিবসহ আ’লীগ ও সহযোগীগী সংগঠনের নেতৃবৃন্দ।


