গাজীপুরে একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

'আগুনে জ্বলছে পৃথিবী'
শেখ মোহাম্মদ শহিদুল ইসলামঃগাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলের সহকারী প্রধান শিক্ষক কক্ষে বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান সিরাজ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী প্রধান শিক্ষক তার অফিস রুমে তালা দিয়ে বাইরে চলে যান। এর কিছুক্ষণ পরেই ওই রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।পরে স্থানীয় ফায়ার স্টেশন খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনে একটি ডেক্সটপ, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ইন্টারনেট কনভার্টারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, আগুনের খবর পেয়ে তাদের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার ধারণা।