গাজীপুরে ঝুট গুদাম ও বাসাবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় ঝুট গুদাম ও বাসাবাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান বাংলানিউজকে জানান, দুপুরে আমবাগ এলাকায় প্রথমে হান্নান মিয়ার কাটুনের গুদামে আগুন লাগে। পরে পাশের তানভীর ও পলাশের ঝুট গুদাম এবং একটি বাসাবাড়ির তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুরের দু’টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।