নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় এক যাত্রী নিহত এবং কমপক্ষে পাঁচ জন আহত হয়েছে। রোববার সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লালচাঁন মিয়া (৩২)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর থানার বেড়াখোলা পশ্চিমপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। মাওনা হাইওয়ে ফাঁড়ির এসআই মো. হুমায়ুন জানান, সকাল সোয়া ৫টার দিকে ময়মনসিংহগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মেম্বারবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় পিকআপের চালকের পাশে থাকা যাত্রী লালচাঁন মিয়া ঘটনাস্থলে মারা যায় এবং পিকআপের অন্তত পাঁচ যাত্রী আহত হয়। এ সময় স্থানীয়রা এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


