গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে ৫ জন দগ্ধের ঘটনায় সিরাজুল ইসলাম টুটুল (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দগ্ধ চারজন মারা গেলেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় টুটুলের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে আজ সকালে সিরাজুল ইসলাম টুটুল নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি আইসিইউর ১০ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।


