গাজীপুর সিটি কর্পোরেশনে ৬ হাজার ১শ ৩৬ কোটি টাকার বাজেট ঘোষনা

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :  গাজীপুর সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থ বছরে ৬ হাজার ১শ ৩৬ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গাজীপুর সিটি মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম গতকাল সোমবার দুপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে অনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, জেলা জজ ড. মো. আবুল কাশেমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় ইলেকট্রিনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বাজেটে রাজস্ব আয়, পানি সরবরাহ, সরকারী অনুদান, বৈদেশিক সয়হায়তা প্রকল্প ও ডিপিপি ভিত্তিক প্রকল্প খাতকে বাজেটের আয় ধরা হয়েছে। এসব আয় বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪হাজার ৭শ ৬২কোটি ৮২ লাখ ২৪ হাজার টাকা । বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ হাজার ৩শ ৭৫কোটি ৪ হাজার টাকা।