জ্যেষ্ঠ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট গীতিকার ফজল-এ-খোদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ-খোদা করোনায় আক্রান্ত হয়ে রোববার (৪ জুলাই) ভোররাত ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান।
এর আগে, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১ জুলাই) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।


