গেইলের এ কেমন হাস্যকর ক্যারাম খেলা

ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। ক্রিকেটের দানব বলা হয় তাকে। ব্যাট হাতে গেইলের ঝড় উঠলে যে কোন বোলারই অসহায় হয়ে পড়ে তার কাছে। গেইল ঝড় দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শকরাও।

শুক্রবার (৩০ এপ্রিল) আমেদাবাদে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে খেলতে নামছে গেইলের পাঞ্জাব কিংস। খেলার মাঠে গেইল যেমন ভক্তদের বিনোদনের খোরাক যোগান। তেমনি সতীর্থদের জন্যেও বিনোদনের খোরাক যোগান গেইল। আর সেটারই প্রমাণ মিলল তাঁর ক্যারাম বোর্ড খেলায়।

গেইল থাকলে দলের পরিবেশটা বদলে যায়। মাঠের ভেতরে-বাইরে একজন পুরোদস্তুর এন্টারটেইনার ইউনিভার্স বস। গেইলের ব্যাটিং স্কিল নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। সবাই জানেন ব্যাট হাতে বাইশ গজে তিনি কতটা বিধ্বংসি। তবে ক্যারাম খেলায় কিন্তু গেইল একেবারেই আনকোরা।