গোপালগঞ্জর কোটালীপাড়ায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আগামী ২২ শে ডিসেম্বর ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন উপলক্ষে শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন কমপ্লেক্সে বিকাল ৩টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কলাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি বিষ্ণুপদ বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সহ-সভাপতি রামানন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক আনন্দ রায়(মিঠু), যুগ্ম-সাধারণ সম্পাদক অশোক বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াহিয়া খান, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কলাবাড়ী ইউনিয়ন শাখার সহ-সভাপতি প্রভাষ বৈদ্য, সাধারণ সম্পাদক নিউটন বিশ্বাস, সুখদেব দত্ত , রনোদা বল্লভ প্রমুখ।