জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১২টার পর ওড়াকান্দিতে পৌঁছান তিনি।
ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেবেন।


