গোপালগঞ্জে ব্রাজিলের জার্সি বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে দুই শতাধিক ব্রাজিলের জার্সি বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে জার্সি বিতরণ করা হয়।

আজ রোববার দুপুরে স্থানীয় বেদগ্রাম মোড়ে জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগকথা সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না। এ সময় দুর্গাপূর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শেখ আমির, গোপালগঞ্জ ব্রাজিল ফ্যান ক্লাবের সমর্থক মোল্লা রনি হোসেন কালু, নিতিশ রায়, রাজীব আহম্মেদ রাজু বক্তব্য রাখেন।

 গোপালগঞ্জে ব্রাজিল দলের জার্সি বিতরণ

গোপালগঞ্জে ব্রাজিল দলের জার্সি বিতরণ

তারা ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে উল্লাস প্রকাশ করেন। ব্রাজিলের সঙ্গে সুইজারল্যান্ডের আজকের খেলা বেদগ্রাম মোড়ে বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করা হয়েছে।