রেজাউর রহমানঃ মা দুর্গার বিদায়ে বিন্দু ধর্মালম্বলীদের মনে যে বেদনা ছিল তা ভুলিয়ে দিতে মা লক্ষ্মী আগমন। তাই তো নানা আয়োজনে মা লক্ষ্মীকে ঘরে নিচ্ছেন বাঙালি বিন্দু সম্প্রদায়। লক্ষ্মী (সংস্কৃত: लक्ष्मी) হলেন একজন হিন্দু দেবী। তিনি ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। তার অপর নাম মহালক্ষ্মী ইনি স্বত্ত্ব গুন ময়ী।
লক্ষ্মীর আগমনকে সুন্দরে করে তুলতে রাজধানীর উত্তরখানে লক্ষ্মী পূজার আয়োজন করা হয়। উত্তরখানের অমিত কুমার দাশের বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়।
লক্ষ্মীপূজা অমিত কুমার দাশ বলেন, মা দুর্গা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এখন মা লক্ষ্মী আমাদের মাঝে এসে সেই কষ্ট দূর করেছেন। আমি আশা করি মা লক্ষ্মীর আগমনে দেশ ও জাতির কল্যাণ হবে। আমাদের অর্থনৈতিক, সামাজিক ও যত সমস্যা রয়েছে তা মা লক্ষ্মী দূর করে দিবেন। আমি সকলের মঙ্গল কামনা করছি।
ঢাক-ঢোল পিটিয়ে ও নেচে গেয়ে লক্ষ্মী মা আমন্ত্রণ জানানো হয়। এসময় সকলের মাঝে উৎসবের পরিবেশ বিরাজ করছিল।



