টাঙ্গাইলের ঘাটাইলে ইমান আলী (৩৮) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার পোড়াবাড়ি আঞ্চলিক সড়কে খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার। তিনি জানান, ইমান আলী উপজেলার দড়িচৈথট্র গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক (ব্যাটারিচালিত)। শুক্রবার রাতে উপজেলার গারোবাজার থেকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১০টার দিকে পোড়াবাড়ি-গারোবাজার সড়কের খাগড়াটা এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা সড়ক অবরোধ করে। তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ইমান আলী বাধা দেন। তখন ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইমান আলীর গলায় আঘাত করলে তার শ্বাসনালী কেটে যায়।


