বঙ্গপোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে৷


