চট্টগ্রামে ট্রাকচাপায় নারী নিহত

জেলা প্রতিবেদকঃচট্টগ্রাম নগরের জিইসির ফ্লাইওভারে ট্রাকচাপায় শারমিন আক্তার (২৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটর সাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারে লুপে এ দুর্ঘটনা ঘটে

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক বাবু মিয়া জানান, আখতারুজ্জামান ফ্লাইওভারের লুপ দিয়ে জিইসি মোড়ের দিকে নামার সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৪-৮২১৬) মোটর সাইকেলকে চাপা দেয়।

এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মোটর সাইকেল আরোহী। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়েছেন।

ট্রাক ও চালককে আটক করা হয়েছে বলে জানান বাবু মিয়া।