রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকার একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সিটি গেইটের মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে জান্নাতুল ফেরদৌস উর্মি নামে ২১ বছর বয়সী মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কক্সবাজারের কুতুবদিয়ায় বাসিন্দা ওই তরুণীর পিতার মোজাম্মেল হক। সে স্থানীয় একটি গার্মেন্টেসে কাজ করতো। মাত্র ৪ দিন আগে সে ওই বাসাটি ভাড়া নেয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, বেলা বেড়ে যাওয়ার পরও ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করে পাশের বাসার ভাড়াটিয়া। কোনও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


