কালবৈশাখি ঝড়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনায় পাঁচ মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের বহির্নোঙরের চার্লি অ্যাংকারেজে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের চার্লি অ্যাংকারেজে ওই বাল্কহেডটি ডুবে যায়। সেখানে পাঁচজন মাঝি ছিলেন। পাঁচজনই জীবিত উদ্ধার হয়েছে। তবে বাল্কহেড ডুবে যাবার কারণে বন্দরে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হচ্ছে না।


