নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ ইমন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার ভোরে মহানগরীর ডবলমুরিং থানার সুপারিপাড়ায় এ ঘটনা ঘটে। ইমন সুপারিপাড়ার আবদুল হাকিমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই শীলব্রত বড়ুয়া স্বজনদের বরাত দিয়ে জানান, ভোরে ১০-১৫ জন অজ্ঞাত যুবক ইমনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


