চরফ্যাশনে চরমানিকার নৌকার প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মোঃ আলাউদ্দিন ঘরামীঃ চরফ্যাসন উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক পেয়ে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছে মনোনয়ন পত্র জমাদেন।
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্মসাধারণ সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মো. হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল আলম বিপ্লব, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ন আহবায়ক আশরাফ উদ্দিন সবুজ মুন্সী, মহিউদ্দিন বিপ্লব, যুবলীগ সদস্য আলাউদ্দিন ঘরামী দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী লিমন, চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রানা, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ নেতা আশ্ররাফ উদ্দিন তুহিন সহ চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।