মোঃ আলাউদ্দিন ঘরামীঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, বৃহস্পতিবার বিকাল ৪টায় , চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাওলানা ইব্রাহীম খলিলের সভাপত্বিতে সম্মেলন অনুষ্ঠিত হয়,এতে মাওলানা মোঃ ইব্রাহিম খলিল সাহেব সভাপতি এবং হাফেজ রাকিবুল ইসলাম কে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য ও চরমানিকা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনাব আবদুর রব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মুঈনুদ্দীন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ছিদ্দিক, চর মানিকা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, চরফ্যাশন কারামতিয়া কামিল এমএ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, চরফ্যাশন পৌর বাংলাদেশ ওলামালীগের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল খালেক,চরফ্যাশন উপজেলা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান,বাংলাদেশ আওয়ামী লীগের ৯ নং চর মানিকা ইউনিয়নের সহ- সভাপতি আবুল কাশেম মিয়া সহ মিডিয়া কর্মী এবং অন্যান্য নেতা কর্মী প্রমূখ।


