চলনবিল থেকে আলহাজ আলী রনি ঃ সিরাজগঞ্জের তাড়াশ,রায়গঞ্জ,সলংগায়,উল্লাপাড়া শাহজাদপুর উপজেলাসহ চলনবিলে দেদারছে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত প্রাথমিক,নি¤œ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যামিক স্তরের নোট ও গাইড বই। বিভিন্ন বাজারের খোলা দোকানে সাজিয়ে রেখে অবাধে এগুলো বিক্রি হচ্ছে।এই নিয়ে স্থানীয় প্রশাসনের নেই নজরদারী। ফলে পুস্তক ব্যাবসায়ীরা অতিরিক্ত মুল্যে দেদারে বিক্রি করছে নিষিদ্ধ ঘোষিত নোট গাইড বই। পক্ষন্তরে মেধাবী শিক্ষাথীরা পড়েছে বিপাকে। প্রকাশনা প্রতিষ্ঠান, পুস্তক বিক্রেতা ও অসাধু শিক্ষক সমিতির সভাপতি সাধারন সম্পাদক সদস্যদের মাধ্যামে গড়ে উঠেছে এক সিন্ডিকেট। যার কারুনে জিম্মি হয়ে পড়েছে শিক্ষাথী ও অভিভাবকবৃন্দ। গাইড বই কিনতে আসা ছাত্রের অভিভাবক আনছার আলী ও আলহাজ্ব মতিউর রহমান জানান, অনেকটা বাধ্য হয়েই মোটা অংকের টাকায় গাইড বই কিনতে হচ্ছে,তাই নিষিদ্ধ গাইড বই বন্ধ করতে হবে। তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফকির জাকির হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার এস.এম ফেরদৌস ইসলাম জানান, গাইড নোট বই নিষিদ্ধ। তারপরও শিক্ষাথীরা তা কিনছে। কেউ যদি তা চাপিয়ে দেয়, তাহলে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে এবং কোন বইয়ের দোকানে নোট গাইড বই পাওয়া গেলে পুড়িয়ে দেওয়া হবে। তাছাড়া বিনামুল্যে সরকার প্রদত্ত¡ মুল বই পড়লেই ভালো ফলাফল করা সম্ভব।


