চলনবিলে ফসলী জমিতে পুকুর খনন

আলহাজ আলী রনি বিশেষ প্রতিনিধি ঃ চলনবিলের ফসলী জমি নষ্ট করে পুকুর খনন চলছে অনায়াসে। পুকুর খননের দায়ে প্রতি বছর শত শত বিঘা ফসলী জমি কমে যাচ্ছে। এ ভাবে চলতে থাকলে চলনবিলে আগামী ৫ বছরের মধ্যে হুমকির মুখে পড়বে খাদ্য শষ্য। এমনটায় মনে করছেন সচেতন মহল। জনসাধারনের অভিযোগ সরকারী বিধি লংঘন করে এভাকে কৃষি জমিতে পুকুর খনন করতে থাকিলে এক সময় খাদ্যশষোর উপর বড় ধরনের চাপ পড়বে। নিয়ম নীতি উপক্ষে করে অপরিকল্পিত ভাবে এ সব পুকুর খনন করা হচ্ছে। সংশ্লিষ্ঠ্য সুত্রে জানা জায়, যদি কেউ পুকুর কাটতে চায় তাহলে সরকারী বিধি অনুযায়ী শ্রেনী পরিবর্তৃন করে পুকুর খনন করতে হবে।