জেলা প্রতিবেদকঃ করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক যুবকের (৩৩) মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে করোনার উপসর্গ নিয়ে ওই যুবক সদর হাসপাতালে এলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, করোনা টেস্টের জন্য মৃতের নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে। মরদেহ এখনো হাসপাতালে রয়েছে। করোনার সন্দেহভাজন রোগী হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় তাকে দাফন করা হবে।
স্বজনরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তিনি ঠাণ্ডা, জ্বর, কাশিতে আক্রান্ত ছিলেন। রাতে তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


