চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক দস্যু নিহত

বন্দুকযুদ্ধ
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাহাপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক দস্যু নিহত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) দিনগত রাতে এ  ঘটনা ঘটে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দিন এ তথ্য জানান।