চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বরগুনায় সংবাদ সম্মেলন

আবুল হাসান বেল্লাল, অনুসন্ধান প্রতিবেদক ঃ চাঁদা না দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বরগুনায় ১২/১১/২০১৭ ইং তারিখ রবিবার বেলা ১১ টায় বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বরগুনা জেলা শাখার অস্থায়ী কার্য়ালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ জসিম খান। ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি মাহবুবুর রহমান অভি, সৈকত সংবাদ প্রতিনিধি রাজীব, শেষ কথা প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজ, সাহসী বার্তা প্রতিনিধি সাইফুজ জামান খান সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে জানান আমি ও আমার পার্টনারগণ বরগুনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে সরকারী বিধি মোতাবেক লটারী টেন্ডারের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তাফিজুর রহমানের নামে সদর উপজেলার এম বালীয়াতলী ইউনিয়নের জেলখানা চৌমূহুনী রাস্তায় চালিতাতলী ফজলুল হক দাখিল মাদ্রাসার নিকট ২৬ ফুট সেতু নির্মাণের কাজ পাই। যার গ্্রপ নং-১২/২০১৬/১৭ প্রাক্কলিত ব্যয়- ২১ লাখ ৩৫ হাজার ৮শ ৯১ টাকা। কাজ শুরু তারিখ ১৫/০৩/২০১৭ ও কাজ শেষ ১৫/০৬/২০১৭। কিন্তু কাজ পাওয়ার পর থেকেই সদর উপজেলার জেলখানা গ্রামের আনছার উদ্দিন গাজীর ছেলে জাকির হোসেন ১ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে গত ২০-০৮-১৭ তারিখ মোস্তাফিজুর রহমান, পিআইও জি এম অলিউল ইসলাম, এস.এ.ই হুমায়ুন কবির সহ আমাকে হয়রানি করতে বরগুনা বিজ্ঞ সিনিয়র বিশেষ জজ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে জাকির। যা বর্তমানে তদান্তাধীন রয়েছে। এ বিষয়ে মামলার বাদী জাকির হোসেন এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়ে আমি পরে কথা বলবো বলেই ফোন কেটে দেন। এ ব্যাপারে মামালার বিবাদী জসিম খান সাংবাদিকদের নিকট ঘটনার প্রকৃত সত্যতা উদঘাটন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়ত প্রতিকার দাবী করেন।