চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুনিম উদ দৌলা চৌধুরী, বিশিষ্ট গবেষক কলামলেখক জাহাঙ্গীর সেলিম, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্যসচিব আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সুজনের সভাপতি আসলাম কবির, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ

বক্তারা বলেন, ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দ্বারে এবং শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক বিভাগ তাদের ১০ নম্বর জার্নালে ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে স্বীকৃতির দেয়ার জন্য কাজ করছে কিন্তু প্রাকৃতিকভাবে রাজশাহীর চেয়ে ইতিহাসঐতিহ্য, উৎস, দৃষ্টিকোন, উৎপাদনের পরিমান নানান দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এগিয়ে রয়েছে বহুকাল থেকে সবদিক দিয়েই রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীদার তাই এই বিষয়ে গভীর বিশ্লেষণ করে রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবী জানান বক্তারা

শেষে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন নেতৃবৃন্দরা