চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
তিনি জানান, চা বাগান মালিকদের বৈঠকে চা শ্রমিকদের দৈনিক মজুরি ছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবিতে টানা ১৯ দিন ধরে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন জেলার ২৪১টি চা বাগানের শ্রমিকরা।


