মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী র্যাব-১৩-এর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাতটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার রামডুবির মোড় এলাকা থেকে নশরতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরে আলমকে আটক করা হয়।
র্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব আটকের বিষয় নিশ্চিত করে জানান, নুরে আলমের বিরুদ্ধে নাশকতাসহ ১১টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। নুরে আলমকে নয়নকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে সোর্পদের প্রক্রিয়া চলছে।


