চিলমারীতে ৫৫টাকা দরে পেঁয়াজ বিক্রি উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে প্রশাসনের সহায়তায় ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির উদ্বোধন। জনমনে স্বস্থি। পেঁয়াজ কিনতে মানুষের ঢল।

জানা গেছে, রবিবার সকালে থানাহাট বাজার এলাকায় ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বিক্রম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, টেগ অফিসার প্রমুখ। উপজেলার রিতু স্টোর এর মাধ্যমে উপজেলার থানাহাট বাজার, জোড়গাছ বাজার, রমনাঘাট, বালাবাড়ি, ফকিরেরহাট এলাকায় ৫৫ টাকা দরে পেঁয়াজ বিতরন করা হবে জানান ব্যবসায়ী তপন কুমার। উল্লেখ্য উপজেলায় ৫ মেঃটন পেঁয়াজ বিতরন করা হবে সূত্র জানান।