চুয়াডাঙ্গায় সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বিদ্যুৎস্পৃষ্টে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বিজিবি। বুধবার বেলা ১১টায় উপজেলার ঠাকুরপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান।

নিহত মো. আব্দুল্লাহ (৪৫) ঠাকুরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।

তবে তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিজিবি।